প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৪-১৮ ২২:১৭:১৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে।  


আজ ১৮ এপ্রিল, ২০২৬ শনিবার দুপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: লায়লা আঞ্জুমান বানু এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, টাঙ্গাইল সদরের  উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ।

 

এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান।  

 

মেলায় টাঙ্গাইল সদর উপজেলা ও পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ টি গ্রুপ-শিক্ষার্থীরা অংশ নেন।  এ মেলা ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।