প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

চাঁপাপুর ইউনিয়ন বাজারে জুম্মার নামাজ আদায় করেছেন আদমদিঘী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া 

প্রকাশিত: ২০২৬-০৪-১৮ ০১:৫৩:০৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১৭ এপ্রিল, ২০২৬ শুক্রবার পবিত্র জুম্মার দিন, বগুড়ার আদমদিঘী উপজেলার, ০৫ নং চাঁপাপুর ইউনিয়নের, চাঁপাপুর বাজারে অবস্থিত চাঁপাপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া।

 

তিনি উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিদের সঙ্গে অত্র এলাকার, মাদক জুয়া, জায়গা- জমি সংক্রান্ত বিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সম্পর্কে আলোচনা করেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ ওসি মো. কামরুজ্জামান মিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজারের জামে মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেমসহ মুসল্লীগণ এবং অত্র এলাকার সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

চাঁপাপুর এলাকার আব্দুর রহিম নামক এক মুসল্লী বলেন, আমার জীবনে এমন থানার ওসি সাহেব কে দেখিনি, আমাদের মাঝে পবিত্র শুক্রবার জুম্মার দিনে এসে, একই কাতারে, দাঁড়িয়ে সুন্দর কথা বলছেন মাদক জুয়া, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনা মূলক কথা বলার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই।

 

ওই এলাকার আর এক ভাই মুসল্লি মো, ইমরান হোসেন বলেন, আদমদীঘি থানা ওসি সাহেব একজন ভালো সাদা মনের মানুষ, তিনি ইসলামিক এবং নায় -নীতির আদর্শের কথা বলছেন। আমার জীবনে এত সুন্দর আদমদীঘি থানায় ওসি সাহেবকে দেখিনি যে, আমাদের মাঝে এসে কথা বলবেন।

 

আমি দোয়া করি আল্লাহ পাক, আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান স্যারকে যেন নেক হায়াত দান করেন এবং সুস্থতা যেন রাখে। আমরা আশা করি তার নেতৃত্বে আদমদীঘি থানার আইন-শৃঙ্খলার উন্নতি হবে।

 

আদমদীঘি থানার ওসি মো, কামরুজ্জামান মিয়া বলেন, আপনাদের বিপদ-আপদে আমরা আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ, তিনি আরো বলেন, আমি আশাবাদী আপনাদের এলাকার যে কোন অপরাধমূলক তথ্য, ঘটনা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন।