প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের বাসাইলে সুন্না আব্বাছিয়া স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২০২৬-০৪-১৭ ২০:০৪:২৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

১৬ মার্চ, ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 

সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী  প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সিনিয়র  সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, আলমগীর হোসেন, মিনহাজ উদ্দিন, লিটন মিয়া, সিরাজুল ইসলাম, নার্গিস আক্তার ও  অভিভাবকগণ। এসময় আরও উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।