প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ২৩:৫৪:০৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার আদমদিঘীতে উপজেলা প্রশাসনের আয়োজনে (বুধবার ১৫ এপ্রিল) সকাল ১১ টায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা-২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা'র ২দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া,উপজেলা কৃষি অফিসার মো, রবিউল ইসলাম, মৎস্য অফিসার মো, নাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ,পল্লী উন্নয়ন সমবায় অফিসার জাহিদুল আনোয়ার,আইসিটি অফিসার রোকনুজ্জামান খান,একাডেমিক সুপারভাইজার ও নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, বিজ্ঞান মেলায় স্থাপিত বিভিন্ন বিজ্ঞান স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় ১১টি স্টল অংশগ্রহন করেছে।