প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

রাজশাহী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ২১:১৯:০৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১৪ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।


 
বর্ষবরণে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার গেট থেকে শুরু হয়ে রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় যোগ দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 এছাড়াও রাজশাহী জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।

 

বৈশাখী শোভাযাত্রা শেষে নববর্ষ উপলক্ষে রাজশাহী জেলার ড্রিলশেডে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার অন্যান্য সরকারী চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন  এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।