প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১৪ ২৩:৪৬:৪৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ২০ এপ্রিল ২০২৬ (সোমবার) বগুড়া সফরকে ঘিরে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
সূত্র জানায়, সেদিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শুরু হবে। সকাল ৯টা ৩০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি এবং সকাল ১০টা ১৫ মিনিটে বগুড়ার পুলিশ লাইন্স হেলিপ্যাডে অবতরণ করবেন।
সকাল ১০টা ৪৫ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১১টায় বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
দুপুর ১১টা ৪৫ মিনিটে শহীদ চান্দু রহমান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া, বগুড়া নিশিন্দারা এলাকায় অবস্থিত চিকিৎসাধার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।
দুপুর ১২টা ৪৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে।
বিকাল ২টা ১৫ মিনিটে সেখান থেকে বগুড়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টায় সেখানে উপস্থিতি ও নামাজের বিরতি নেবেন প্রধানমন্ত্রী।
বিকাল ৪টায় বগুড়া পুলিশ লাইন্স হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।