প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১২ ০২:১৭:১১
প্রিয়া সাহা, কালিহাতী প্রতিনিধি:
রক্তের বন্ধনে কালিহাতী-গড়বো এক উজ্জ্বল সম্প্রীতি”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ এপ্রিল, ২০২৬ শনিবার দুপুরে কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে ব্লাড ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি কিবরিয়া আহমেদ কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৬টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া সংগঠনগুলোর প্রতিনিধিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও মানব কল্যাণমূলক কাজে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।