প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বগুড়া উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি

প্রকাশিত: ২০২৬-০৪-১০ ২১:১৮:৪৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
সংসদীয় আসন-৪১, বগুড়া-৬ এর উপ-নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন- রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি।

 

০৯ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সংসদীয় আসন-৪১, বগুড়া-৬ এর উপ-নির্বাচন-২০২৬ উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন. ম বজলুর রশিদ এবং মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

 

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান, মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো, মাসুদ হোসেন , সদর উপজেলা নির্বাহী অফিসার মো, ওয়াজেদ আলী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ।

 

রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি,ও বগুড়া জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সরেজমিনে বগুড়া বগুড়া করোনেশন ইনস্টিটিউট, মানিক চক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।