প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অকালে প্রাণ হারাল দুই শিক্ষার্থী

প্রকাশিত: ২০২৬-০৪-০৫ ১৭:৪৪:২৫

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অকালে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সখীপুর উপজেলার গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র মোজাম্মেল (১৭) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের পুত্র ইয়ানুর (১৬)। তারা দুজন রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের পুত্র মাহী ও একই এলাকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের পুত্র ইয়ানুর। ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে ইয়ানুরের মৃত্যু। অপর শিক্ষার্থী মাহির অবস্থাও আশঙ্কাজনক।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।