প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩


জাতীয়

এবার বিতর্কিত মঙ্গল শোভাযাত্রা পরিবর্তিত হয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে নববর্ষ উদযাপন: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৪-০৫ ১৪:২১:১৬

News Image

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

অনলাইন নিউজ ডেস্ক:
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ শনিবার মাগুরার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপনের জন্য শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

 

মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো মূল পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপন বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

 

নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এর আনন্দ উপভোগ করেন।”

 

সংষ্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দলমতনির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা প্রদান করবে। যারা ভোট দেয়নি তারাও সব ধরনের সহযোগিতা পাবে। 

 

জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,  জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্ল্যা আজাদ। এর পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে  আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।