প্রিন্ট এর তারিখঃ বুধবার ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২


জাতীয়

ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবীতে মানববন্ধন ও র্যা লী

প্রকাশিত: ২০২৬-০৪-০১ ০৮:৪০:১৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবীতে আজ (মঙ্গলবার ৩১ মার্চ,) সকাল ১১ ঘটিকায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যা লী অনুষ্ঠিত হয়। 

 

এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবন্ধন ও র্যা লীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া, আর্চ-বিশপ্স হাউজের পরিচালক ফাদার আলবার্ট টি. রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সেক্রেটারি মিসেস মঞ্জু মারীয়া পালমা, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুগ্ম-মহাসচিব মি. জেমস সুব্রত হাজরা, সাংগঠনিক সম্পাদক মি. নিপুন সাংমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মি. থিউফিল রোজারিও, সহ-সাংগঠনিক সম্পাদক মি. টমাস রোজারিও, নির্বাহী সদস্য মি. ভিক্টর রে, বিশিষ্ট আদিবাসী নেতা এড. প্রভাত টুডু, বিসিএ তেজগাঁও শাখার সহ-সভাপতি মি. গিলবার্ট গমেজ, ভাটার শাখার সেক্রেটারি মি. ডেভিড অসীম সরকার, মিরপুর শাখার সভাপতি মি. স্বপন চৌধুরী, দারুসালাম শাখার আহ্বায়ক মি. উজ্জল ফ্রান্সিস বিরেরু, গসপেল ফর দি ওয়ার্ল্ড চার্চের চেয়ারম্যান রেভা. আনন্দ রয়, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মিসেস মনিকা গমেজ, মি. নিরাপদ হালদার, মি. সলোমন আই রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান মিসেস উমা ম্যাগডেলিন গমেজ, সেক্রেটারি মি. মলয় নাথ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মিসেস মারীয়া ডি’কুনা, সদস্য রাজকুমার মন্ডল, মি. জেফরী জর্জ কস্তা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর লোন কমিটির সদস্য মি. রনি ফ্রান্সিস গমেজ, অডিট কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, গাসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদিত্য সাংমা, বিসিএ যুব এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মি. সাগর পান্ডে প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ইস্টার সানডে সরকারী ছুটি এ দেশের খ্রিস্টান জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী। ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ দাবী সরকারের নিকট তুলে ধরা হয়েছে। পরিতাপের বিষয়, এ বিষয়টিকে বিবেচনায় নেয়া হয়নি। বক্তাগণ ‘ইস্টার সানডে’ উপলক্ষে এ বৎসর ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করত: আগামী বৎসর থেকে সরকারী ছুটির তালিকায় তা সংযুক্তকরণের প্রয়োজনীয় নির্দেশ প্রদানের দাবী জানিয়েছেন।

 

এখানে উল্লেখ্য যে, গত ৩০ মার্চ, ২০২৬ খ্রীষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট ইস্টার সানডেতে সরকারী ছুটি ঘোষণার একটি অুনরোধপত্র প্রদান করা হয়েছে।