প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


অন্যান্য

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত

প্রকাশিত: ২০২৬-০৩-২১ ১৫:৩১:২১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২০২৬ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা জান্নাত, আক্কেলপুর বাসীসহ দেশবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি বলেন, ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য বার্তা। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ভাগাভাগি হয়। সমাজের বিত্তবানরা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, সেই আহ্বানও জানান তিনি। ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

 

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ফারজানা জান্নাত, আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধিতে তাঁর কার্যকর উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তাঁর বিভিন্ন পদক্ষেপ আক্কেলপুর কে একটি উন্নয়নমুখী উপজেলায় পরিণত করতে সহায়ক ভূমিকা রাখছে।

 

তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আমি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি—এজন্য সকলের কাছে দোয়া চাই। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।”

 

শেষে তিনি আবারও আক্কেলপুর উপজেলা বাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।”

 

শুভেচ্ছান্তে-
ফারজানা জান্নাত,
উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর, জয়পুরহাট।