প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-২০ ২০:১২:৩২
মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে মাবরুকা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী বিশ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সকালে আঙ্গুর তালুকদার রোড নিজ অফিস কার্যালয়ে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালপুর দারুল উলুম কামিন মাদ্রাসার সভাপতি ও মাবরুকা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের সভাপতি মারুফ তালুকদার রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন জোত আতাউল্লাহ দাখিল মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ।
উপহার গ্রহণকারীরা এ উদ্যোগকে প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।