প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথে সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৩-১৮ ০০:৩৫:১৩

News Image

প্রিয়া সাহা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
আজ ১৭ মার্চ, ২০২৬ মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাম্যের পথে সংস্থার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

সংস্থার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পন্ন করা হয়েছে। সংগঠনের উদ্দেশ্য ছিলো কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। এই মহতি কাজের সার্বিক সহায়তা এবং এর মূল আয়োজক ছিলেন সাম্যের পথে সংস্থার প্রতিষ্ঠাতা বেনজির আহমেদ টিটো। তিনি আরও বলেন এই কার্যক্রম আগামিতেও অব্যাহত থাকবে।