প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ার থানায় নতুন ব্যারাকের উদ্বোধন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ২০২৬-০৩-১৬ ১৬:৩৬:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার থানার অফিসার ও ফোর্সদের ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন মুহাম্মদ শামছুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল ।

 

গতকাল বিকালে  দেলদুয়ার থানা বাউন্ডারীর ভিতরে নব নির্মিত ভবনটির শুব উদ্বোধন ও দেলদুয়ার থানা জামে মসজিদের ভিত্তি প্রস্তর  স্থাপন করেন পুলিশ সুপার।দেলদুয়ার  থানার অফিসার ইনচার্জ  সাখাওয়াৎ  হোসেনের   সার্বিক সহযোগিতায়  এ ভবনটি নির্মান করা  হয়।সাখাওয়াৎ হোসেন  গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ দেলদুয়ার থানায় যোগদান করেন।

 

অফিসার ও ফোর্সদের থানায় থাকার জায়গা সংক্লোন দেখে  তাদের অসু্বিধার কথা  চিন্তা করে  তিনি এ উদ্যেগ নেন এবং দ্রুত বাস্তবায়ন করেন।পুলিশ সসদ্যদের থানার ভিতরে নামাজের কোন ব্যবস্থা ছিলো না নামজ পড়ার জন্য অস্থায়ী জায়গা ব্যবস্থা করেন এবং  স্থায়ীভারে নামাজ পড়ার জন্য  মসজিদ নির্মানের জন্য  ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। 

 

উদ্বোধন  অনুষ্ঠান  শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।