প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-১০ ২১:৩৭:৪১
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব' স্লোগানে গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যা লি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম তালুকদার লেলিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।