প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাইয়ের সময় হাতে-নাতে আটক ৪ জনকে পুলিশে সোপর্দ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রকাশিত: ২০২৬-০২-২৪ ২২:২২:১২

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের (পিতা: মোঃ আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জ'বাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।

 

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।২. মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৩. ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা।৪. আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।

 

স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ৮টি ঘোড়া জবাই করার সময় চারজনকে আটক করে জনতা, পরে পুলিশ খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইননক ব্যবস্থা নেওয়া হবে।