প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে সখীপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল জাহাঙ্গীর গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-০২-২৩ ১০:১২:১৪

News Image

জুয়েল রানা, সখিপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। 

 

রোববার ২২ ফেব্রুয়ারি, ২০২৬ সকালে সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে সখীপুর থানার পুলিশ। যাত্রীবাহী চলন্তবাসে আগুন লাগানোর ঘটনার মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে  তাকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সখীপুর থানা পুলিশ।

 

বাসাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।


কিন্তু জাহাঙ্গীরের পরিবারের দাবি গত ২১ফেব্রুয়ারি সখীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।