প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২


খেলাধুলা

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০২-২২ ২০:৫১:২৪

News Image

নিজস্ব সংবাদদাতা:
সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলা ২ উইকেটে বগুড়া জেলাকে পরাজিত করে খেলার শুভসূচনা করেছে। 

 

আজ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রায়াল ওয়ানে টাঙ্গাইল ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত।

 

জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাংবাদিক মমিনুর রশীদ তালকুদার শাহীন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর সহকারী কোচ মেহেদী হাসান রাসেল।