প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-১৫ ১১:৫৭:১০
হাবিব খান, জার্নালিষ্ট, নিউএজ
নতুন ক্ষমতা পাওয়া দলকে আমরা বলব রাষ্ট্রকে স্থির রাখুন! রাষ্ট্রের মানুষকে স্থির রাখুন! আপনাদের দলের নেতাকর্মীদের সংযত রাখুন। দলের যারা মন্ত্রী হবেন তাদেরকে সংযত রাখুন। শপথ নিন প্রতিজ্ঞা করুন আপনাদের দ্বারা রাষ্ট্রের কোন একজন নাগরিক যেন অন্যায় অবিচার এবং শোষণের শিকার না হয়!
আপনারা যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তা দিয়ে একটি নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব! তারেক রহমানের কাছে রাষ্ট্র ও জাতি সেটাই আশা করে।
বাংলাদেশের মানুষ আর কত অস্থিরতায় থাকবে। আপনারা রাষ্ট্রের স্থিরতা আনুন। আমরা আর অগ্নিগর্ভ বাংলাদেশকে দেখতে চাই না। আমরা উন্নয়নের বাংলাদেশকে দেখতে চাই।
লাল সবুজের পতাকার সম্মানকে ফিরিয়ে আনুন। আপনারা নিশ্চয়ই অন্যান্য সরকারি দলের মত ভোগবিলাসে মত্ত থাকবেন না। জনগণ আপনাদেরকে সরাসরি ভোট দিয়েছে। তাদের শান্তি ফিরিয়ে আনার জন্য। তাদের দেশের উন্নয়ন ফিরিয়ে আনার জন্য। আমরা আর হানাহানি ভেদাভেদ চাইনা ।
ক্ষমতার গন্ধে মৌ মৌ করা মৌসুমী দালালদের প্রতিহত করুন। এই দালালরাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। এরা সব সময় ক্ষমতাকে তোষামোদি করে বিত্ত বিলাসে বেঁচে থাকে পরগাছার মত। যে পাত্রে যখন সুবিধা হয়, তখন সেই পাত্রে পরগাছার মতো অবস্থান করে। এই দালালরাই বাংলাদেশ নামক রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা। বিএনপি যেন দালাল তোষণকারী দলে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখুন গভীরভাবে পর্যবেক্ষণ করুন। বিএনপির মৌলিকত্ব ফিরিয়ে আনুন।
এরপরও যারা নানারকম হুমকি ধামকি হানাহানি ভেদাভেদ সৃষ্টি করবে তাদের সমুলে বিনাশ করুন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুন।