প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

রাঙ্গাবালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০২৫-০১-২৫ ২১:২৫:১০

News Image

প্রতীকী ছবি

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী), প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রেজাউল রাঢ়ী (২৫) নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার রাত ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত রেজাউল ওই গ্রামের আব্দুল রহিম রাঢ়ীর ছেলে। স্থানীয়রা জানান, রেজাউল ইলিশ শিকারী জেলে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন। 

 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক আল হেলাল শিকদার জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের নেয়ার জন্য প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।