প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান  -শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

প্রকাশিত: ২০২৬-০১-২৫ ২১:২৩:১৬

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের দেশের সকল সেক্টরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। 

 

মুগ্ধ মুগ্ধই, আবু সাঈদ আবু সাঈদই। তারা অন্যয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ফ্যাসিবাদ শুধু ফ্যাসিবাদ ভাঙ্গতে হবে তা নয়, আমাদের সাধারণ জীবনেও নানা ধরণের অন্যায় দেখি। সেই অন্যায়ও গুলোও দূর করতে হবে। তিনি আজ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো  বলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব ও হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকী কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।