প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩


খেলাধুলা

জেলা পর্যায়ে টাঙ্গাইলে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২০২৫-১২-০১ ০০:৪১:০১

News Image

নিজস্ব প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট।

 

আজ ৩০ নভেম্বর, ২০২৫ রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 

 

উদ্বোধনী ম্যাচে মির্জাপুর সরকারি কলেজ ১-০ গোলে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে।

 

জেলার মোট ১৬টি কলেজ নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।