প্রিন্ট এর তারিখঃ শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২০২৫-১১-১১ ১৪:১১:১২

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে।

 

গৌরীপুর রেলস্টেশনের নিকটে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইনচার্জ) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে।

 

 ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলেও জানান ওসি।