প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩


খেলাধুলা

নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ২০২৫-০৯-১২ ০১:২৮:২৪

News Image

টাঙ্গাইল দর্পণ স্পোর্টস ডেস্ক:
শত শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 

 

১১ সেপ্টেম্বর. ২০২৫ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ফুটবলারদের বহন করা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষ ফ্লাইট যাচ্ছে এই নিশ্চয়তার পরই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ, কর্মকর্তা এবং খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা সকাল ৯টার মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তারা বেলা ১১টার মধ্যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়েছিল। 

 

৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হলেও দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)। বাংলাদেশ ফুটবল দলের সবাই টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের দিনে হামলার চেষ্টা হয়েছিল বাংলাদেশের টিম হোটেলেও। তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছিল যে, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই।

 

২০২৪ সালে হু-এর সমর্থনে একটি বড় গবেষণায় দেখা গেছে-মোবাইল ব্যবহার আর মস্তিষ্কের ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার আরেকটি বিশাল গবেষণাও একই ফল দিয়েছে। যেহেতু এখন পর্যন্ত ৫জি নিয়ে বড় কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি, তাই অযথা আতঙ্কের কারণ নেই।