প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩


জাতীয়

ইন্টারনেটের গতি সর্বনিম্ন ১০ এমবিপিএস, ৪০ সেকেন্ডে ধরতে হবে কলসেন্টারের ৯০ শতাংশ কল

প্রকাশিত: ২০২৫-০৯-০১ ১০:৪৩:৫৮

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। যার ফলে ফোরজি ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন নীতিমালায় কলড্রপ হার কমানো, ডেটা সংযোগের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সেবাদাতাদের মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করার মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে।

 

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভায় মোবাইল অপারেটর, এনটিটিএন এবং আইএসপি সেবাদাতাদের জন্য এটি পাশ হয়।

 

জানা গেছে, নতুন নীতিমালা আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি, যেখানে ড্রাইভ টেস্টের মাধ্যমে অপারেটরদের ফোরজি সেবা পরীক্ষা করা হবে। এ ছাড়া, কলড্রপের হার কমানো, ভয়েস ও ডেটা সেবার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নেটওয়ার্কের বিভিন্ন সূচকের মান বাড়ানো হয়েছে।

 

বিটিআরসি জানিয়েছে, আগের বেঞ্চমার্ক সময়োপযোগী ছিল না। তাই এটি বাস্তবসম্মত করে হালনাগাদ করা হয়েছে। নতুন নির্দেশনার আওতায় কল সেটআপ সাকসেস রেট নেটওয়ার্ক পর্যায়ে ৯৯ শতাংশ এবং জেলা-উপজেলা পর্যায়ে ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কলড্রপ হার টুজি নেটওয়ার্কে সর্বাধিক ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশ সীমিত থাকবে। সূত্র : ঢাকা পোস্ট