প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বাসাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২০২৫-০৮-২৬ ১৮:০৫:০৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার বাসাইলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

 

আজ ২৬ আগস্ট, ২০২৫ মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হল রুমে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও ১০ হাজার টাকা করে সম্মানী এবং অসুস্থ ১৩০ দরিদ্রদের মাঝে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আকলিমা বেগম।

 

বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাবিব গ্রুপের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন প্রমুখ।

 

অনুষ্ঠানে বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।