প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-১০ ২২:৩৩:৫৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
১০ জুন, মঙ্গলবার শেখ বশিরউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আগমন উপলক্ষে নাটোর জেলার সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম, পুলিশ সুপার, নাটোর এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, এডিসি জেনারেল মোঃ আবুল হায়াত উপদেষ্টা কে ফুলেল অভিবাদন জানান।
পরবর্তীতে তিনি নাটোর জেলাস্থ দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর চামড়ার আড়ৎ পরিদর্শন করেন। তিনি আড়ৎ মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। তিনি জাতীয় সম্পদ চামড়ার সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারের নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারের চামড়া শিল্প রক্ষণাবেক্ষণে গৃহীত পদক্ষেপের পর্যবেক্ষণসমূহ পরবর্তী সময়ে সংশোধনের মাধ্যমে এই শিল্পের গুণগত পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নাটোর জেলা পুলিশ ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।