সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

টাঙ্গাইল দর্পণ || টাঙ্গাইল সদর

ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগার এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৫ টায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। 

 

ধলেশ্বরী একাদশ ২-১ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক মোঃ হোসাইন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শক খেলাটি উপভোগ করে। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ এর হাতে তার ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। 

 

এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, রাকিব হাসান, রিপন মিয়া, লিখন আহমেদ, হামিদ হাসান, স্বপন মিয়া, সুমন চৌধুরী, মেহেদি মাহিম প্রমুখ। বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মোঃ হোসাইন বলেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এবার ফুটবল খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত হয়েছি। 

 

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি”স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭