সোমবার ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহত আরও ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ

প্রকাশিত: ২০২৫-০৩-০৭ ০০:১৫:১৫

News Image

জুলাই অভ্যুত্থানে আহত ‘সি’ শ্রেণির (সামান্য আহত) ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। গত ৪ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ‘এ’ শ্রেণির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এবং ‘বি’ শ্রেণির (গুরুতর আহত) ৯০৮ জনসহ মোট ১ হাজার ৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়।  


গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণিতে ভাগ করে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। এর আগে গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে নিহত ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করা হয়।  


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা ‘জুলাই যোদ্ধারা’ আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং ভাতাও পাবেন। ‘এ’ শ্রেণির (অতি-গুরুতর আহত) যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ শ্রেণির (গুরুতর আহত) যোদ্ধারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং এককালীন তিন লাখ টাকা পাবেন। ‘সি’ শ্রেণির (সামান্য আহত) যোদ্ধারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে গেলে চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তবে তারা কোনো ভাতা পাবেন না।  


২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭