শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত: ২০২৫-১২-১৩ ০০:০৬:৩৪

News Image

অনলাইন ডেস্ক:
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।

 

তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল।

 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তএ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭