শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

সোস্যাল মিডিয়া

‘স্বাধীনতা পুরস্কার’-২০২৬ এ ভূষিত হওয়ায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত এর অনুভূতি প্রকাশ

সুহৃদ,
আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়-যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার। আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

 

আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

 

অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।

 

আপনারা আমার জন্য দোয়া করবেন।
 


জাহানারার জন্য ন্যায় চাই, নীরবতা নয়!

প্রকাশিত: ২০২৫-১১-০৭ ১৮:২৮:১৭

নুরা পাগলার কবরের ঘটনায় দায় কার?

প্রকাশিত: ২০২৫-০৯-০৭ ০০:৫৩:৫৮

রুমিন ফারহানাকে নিয়ে আমি কখনো কথা বলি নি

প্রকাশিত: ২০২৫-০৮-২৫ ১৭:৪১:৪৫

বোয়িং এর ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ?

প্রকাশিত: ২০২৫-০৭-২৮ ২৩:২০:৪৯

স্ক্রিনশট ‘ফাঁস’ করল নিলা ইসরাফিল

প্রকাশিত: ২০২৫-০৬-২২ ২৩:৩৭:১৪

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭