শনিবার ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Logo
Add Image

বিভাগ : ঢাকা || জেলা : মানিকগঞ্জ

ছদ্মবেশে মনিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী 

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ছদ্মবেশে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

 

আজ ১১ মার্চ, ২০২৬ বুধবার সকাল ৯টার দিকে তিনি কোনও প্রটোকল ছাড়াই সরকারি গাড়ীর পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কার্যালয়ে প্রবেশ করে তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজের পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত হতে নির্দেশ দেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর ঠিক সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। পরে তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।

 

তিনি আরও জানান, অধিকাংশ কর্মকর্তা ওই সময় কর্মস্থলে উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত ছিলেন তারা পূর্ব অনুমোদিত ছুটিতে ছিলেন বলেও দাবি করেন তিনি।

 

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা এবং সেবার মান উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

 

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭